আলমগীর মানিক | ০২:৩৪ পিএম, ২০২৩-০৬-২৬
আলমগীর মানিক
রাঙামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সারাক্ষণ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী। কোথায় কাজ করলে নাগরিকদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হবে এবং মানুষ খুশি হবেন, সেটি বিবেচনা করে আমরা জায়গাগুলো চিহ্নিত করে সে মোতাবেক কাজ করাটাই একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন সিভিল সার্জন।
রোববার রাঙামাটিতে সিভিল সার্জনের দায়িত্বভার গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে মতবিনিময়কালে সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন জানান, হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে পেশাদারিত্বের বাইরেও মানবিক আচরণ করতে হবে। রোগীদের প্রয়োজনীয় সরকারী চিকিৎসা সেবা নিতে নিশ্চিত করতে যা যা করণীয় তার সবটুকুই করার চেষ্ঠা করবে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন বলেন, বর্তমান বিদ্যুতের সমস্যা অন্যতম প্রকট সমস্যা। এটা পুরো দেশের। তাই রাঙামাটি জেনারেল হাসপাতালে শীঘ্রই আইপিএস ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়, অধিদপ্তরসহ সবাই আমরা একযোগে কাজ করছি। করোনাকালীন সময়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার সুনাম আপনারা দেখেছেন। সেটা ধরে রাখতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় পার্বত্য রাঙামাটিতেও মানুষের কাঙ্খিত চিকিৎসা সেবা নিশ্চিতে আমরা দৃশ্যমান কাজ করতে চাই। মতবিনিময়কালে রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা কর্মচারিদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের ও আশ^াস দিয়েছেন নবনিযুক্ত সিভিল সার্জন।
সোমবার দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিজ কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী এসব কথা বলেন।
এসময় জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান, ডাঃ আব্দুল হাই, আশিষ তনচংঙ্গ্যা, ডাঃ তানিয়া দেওয়ান, ডাঃ দীনা, ডাঃ রূপশ্রী রায়, ডা: সৈকত চাকমাসহ জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সিভিল সার্জন জেনারেল হাসপাতালের অস্ত্রপচার কক্ষসহ বিভিন্ন ওয়ার্ডগুলো পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ-খবর নেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited